মধ্যপ্রাচ্যের দেশ দুবাই ধীরে ধীরে তেল বহির্ভূত পণ্যের বাণিজ্যের দিকে ঝুঁকছে। বৈশ্বিক অর্থনীতির মন্থরগতি সত্ত্বেও ২০১৮ সালে দুবাইয়ের তেল বহির্ভূত বৈদেশিক বাণিজ্য হয়েছে ৩৫ হাজার ৩০০ কোটি ডলার। এ সময়ে শুধু মুক্ত বাণিজ্য অঞ্চলের মাধ্যমেই বাণিজ্য ২৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪০০ কোটি ডলারে। গত বছর দুবাইয়ের মোট আমদানি হয়েছে ২০ হাজার ৯০০ কোটি ডলার এবং রপ্তানি ৩ হাজার ৪৫০ কোটি ডলার। গত বছরও দুবাইয়ের বৃহত্তম বাণিজ্য অংশীদার হিসেবে নিজের শীর্ষস্থান ধরে রেখেছে চীন। দেশটির সঙ্গে দুবাইয়ের তেল বহির্ভূত বাণিজ্যের পরিমাণ ছিল ৩ হাজার ৭৮০ কোটি ডলার। এরপরই রয়েছে ভারত ও যুক্তরাষ্ট্র।