বন্দর চ্যানেলে অবস্থানকারী নয়টি লাইটার, ফিশিং জাহাজ ও অয়েল ট্যাংকারকে বিভিন্ন অপরাধে তিন লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবুল হাশেম।
আবুল হাশেম বলেন, কর্ণফুলী নদীর জেনারেল কার্গো বার্থ (জিসিবি) এলাকা থেকে ওয়েস্টার্ন মেরিন পর্যন্ত অংশে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অতিরিক্ত পণ্য পরিবহন, মাস্টার ও ড্রাইভারের সনদ না থাকা, নিরাপত্তা সরঞ্জাম না রাখাসহ বিভিন্ন অপরাধে নয়টি জাহাজকে জরিমানা করা হয়।