সাশ্রয়ী দামে ফিরছে গ্যালাক্সি জে১

দিন কয়েক আগে বাজারে এসেছে বহুল আলোচিত স্যামসাংয়ের দুই ফ্ল্যাগশিপ স্মার্টফোন গ্যালাক্সি এস ৭ এবং এস ৭ এজ। ফোন দুটির দাম আকাশছোঁয়া। বাজারে চাহিদা আছে গ্যালাক্সি জে৭ স্মার্টফোনটিরও। কিন্তু উন্নত কনফিগারেশনের এই ডিভাইসটির দামও সাধারণ গ্রাহকদের নাগালের বাইরে। সেজন্য কম দামে স্যামসাং স্মার্টফোন কিনতে আগ্রহীদের জন্য পুরনো গ্যালাক্সি জে১ এর একটি ছোট সংস্করণ আনতে কাজ করছে দক্ষিণ কোরিয়ান হ্যান্ডসেট জায়ান্ট প্রতিষ্ঠানটি।
 
নতুন সংস্করণের গ্যালাক্সি জে১ স্যামসাংয়ের ফিলিপাইনসের সাইটে লিস্টেড হয়েছে। ডিভাইসটি শিগগিরই বাজারে আসবে বলে আশা করছেন বিশ্লেষকরা।
 
ফোনটিতে ৪.৩ ইঞ্চি ডিসপ্লে, ১.২ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর, ৭৬৮ এমবি র‌্যাম, ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং ১২৮ জিবি এক্সপ্যান্ডেবল স্টোরেজ সুবিধা পাওয়া যাবে।
 
এতে আরও রয়েছে ৫ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, ০.৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ফোনটিতে অ্যান্ড্রয়েড কিটকাট অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে।
 
১৫০০ এমএএইচ ব্যাটারির এই ফোন থ্রিজি নেটওয়ার্ক সমর্থন করবে।
 
ফোনটির দাম কত হবে তা এখনও জানা যায়নি। তবে স্পেকস দেখে মনে করা হচ্ছে দাম খুব একটা বেশি হবে না।