ডেমরায় আব্দুল আউয়াল (৩৭) নামের এক অটোরিকশা চালককে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১১টায় হাজীনগর এলাকায় এ ঘটনা ঘটে।
আউয়াল শেরপুরের সাতানিপাড়ার কসুমদ্দিনের ছেলে এবং মাতুয়াইল পুরার মসজিদ এলাকার সেলিমের বাড়ির ভাড়াটিয়া বলে জানা যায়।
অর্ধ অচেতন অবস্থায় চালক আউয়াল জানায়, রাতে হাজীনগর এলাকায় ৪-৫ জন দুর্বৃত্ত তাকে মারধর ও অজ্ঞান করে তার অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যাওয়ার সময় তাকে রাস্তার পাশে অন্ধকারে ফেলে চলে যায়।