মাগুরায় ইয়াবাসহ নারী গ্রেফতার

মাগুরায় ইয়াবা সম্রাজ্ঞী হিসেবে পরিচিত শেফালী বেগমকে এক হাজার ৩৬ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। শেফালী শহরের দোয়ারপাড় এলাকার ওবাদুর রহমানের স্ত্রী।
 
সিনিয়র সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায় জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে পুলিশ শহরের দোয়ারপাড় এলাকায় মাদক পল্লিতে অভিযান চালায় এ সময় শেফালী বেগমকে এসব ইয়াবাসহ  গ্রেফতার করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে।