রংপুরের মিঠাপুকুর উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ কমপক্ষে ৩০ যাত্রী আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহতরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার দমদমা নামক স্থানে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রংপুর থেকে গাইবান্ধাগামী যাত্রীবাহী বাসটি উপজেলার দমদমা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ওই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসটি খাদে পড়ে গেলে নারীসহ কমপক্ষে ৩০ যাত্রী আহত হয়।
রংপুর ফায়ার সার্ভিস কন্ট্রোল থেকে জানানো হয়, ঘটনাস্থল থেকে তিন নারী ও তিন পুরুষকে গুরুতর আহত আবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।