আশুলিয়ায় বাস চাপায় ইউপি সদস্যের মৃত্যু

সাভারের আশুলিয়ায় বাস চাপায় ধামরাইর বাইশাকান্দা ইউপি সদস্য আব্দুর রহমানের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নবীনগর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
 
পুলিশ জানায়, ঢাকার ধামরাইর বাইশাকান্দা ইউনিয়নের ৭ নম্বর ইউপি সদস্য আব্দুর রহমান সকালে মোটরসাইকেল যোগে সাভারে আসার জন্য বাড়ি থেকে রওয়ানা দেন। পরে তিনি নবীনগর বাসস্ট্যান্ডে এসে পৌঁছলে পেছন থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। পরে সাভার হাইওয়ে পুলিশের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে আশুলিয়ার গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। 
 
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির  বিষয়টি নিশ্চিত করেছেন।