খিলগাঁওয়ে ক্যাবল ব্যবসায়ী গুলিবিদ্ধ, এএসআই আটক

রাজধানীর খিলগাঁও নন্দিপাড়ায় বংশাল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শামীমের গুলিতে ক্যাবল ব্যবসায়ী আল আমিন (২২) গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। 
 
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, ক্যাবল সংযোগের বিলকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত এএসআই শামীমকে আটক করা হয়েছে। 
 
আহত আল আমিনকে রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।