বগুড়ায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী মনোনয়ন নিয়ে বিরোধের জের ধরে বগুড়ার শেরপুরে আওয়ামী লীগের দুই গ্র“পের মধ্যে ব্যাপক সংর্ঘষে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছে।
 
শুক্রবার বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা পর্যন্ত বগুড়া-ঢাকা মহাসড়কে শেরপুর উপজেলার শেরুয়া বটতলা এলাকায় এই সংর্ঘষ চলে।
 
এসময় মহাসড়কে একঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। সংর্ঘষ নিয়ন্ত্রনে আনতে পুলিশ রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী মনোনয়ন শেষে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে এই সংর্ঘষ হয়।
 
জানা গেছে, শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী মনোনীত করতে শুক্রবার বিকেলে শেরুয়াবটতলা এলাকায় একটি কিন্ডার গার্টেন স্কুলে তৃনমুল নেতাকর্মীদের ভোটের আয়োজন করা হয়। ভোটে ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য আবু তালেব আকন্দ ৪৬ ভোট পেয়ে চেয়ারম্যান প্রার্থী মনোনীত হন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারন সম্পাদক আল- আমীন ৩৭ ভোট পান। তৃনমুলের ভোট শেষে  আবু তালেব আকন্দ তার কর্মী সমর্থক নিয়ে আল আমীনের সাথে শুভেচ্ছা বিনিময় করতে যান। এসময় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। একপর্যায় তা সংর্ঘষে রুপ নেয়।
 
উভয় পক্ষই লাঠি নিয়ে সংর্ঘষে জড়িয়ে পড়ে তারা মহাসড়কে বেশ কিছু যানবাহন ও দোকানপাট  ভাংচুর ছাড়াও একে অপরের উপর হামলা চালায়।
 
খবর পেয়ে শেরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। এতে কোন কাজ না হওয়া রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করে দুই গ্র“পের নেতাকর্মীদেরকে ছত্রভঙ্গ করে দেয়। পরে মহাসড়কে পুলিশ অবস্থান নিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে দেয়। সংর্ঘষে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। আহতদের শেরপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে আসাদুল, আব্দুল হান্নান ও আবুল কালাম নামের তিনজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
 
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) খান মো. এরফান আলী জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে আছে। সংর্ঘষ থামাতে পুলিশ ১২ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করেছে।