ঢাকার মগবাজারের একটি ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে।
শুক্রবার সন্ধ্যায় মগবাজার কাজী অফিসের পাশে আটতলা একটি ভবনের অষ্টম তলার এক বাসায় আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, আজ সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা সেখানে যান। সেখানে ভবন থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে।
ফায়ার সার্ভিস সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন বলে জানানো হয়েছে।