‘যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন ভণ্ডামি’

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক বলেছেন, যুদ্ধাপরাধ প্রমাণিত হলে মৃত্যুদণ্ডই আসামির একমাত্র সাজা হওয়া উচিত। যুদ্ধাপরাধের দায়ে সম্পদ বাজেয়াপ্ত, সন্তানদের ভোটাধিকার হরণ ও সরকারি চাকরিতে অযোগ্য ঘোষণারও দাবি জানান তিনি।
 
শুক্রবার ‘অনুভব বহুমুখী সমবায় সমিতি লিমিটেড’ এর বার্ষিক সাধারণ সভায় দেয়া বক্তব্যে মোজাম্মেল হক এসব কথা বলেন। 
 
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, আমি বারবার বলে আসছি- যুদ্ধাপরাধীদের ন্যূনতম শাস্তি মৃত্যুদণ্ড হোক। তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া ভন্ডামি। তাদেরকে হয় ফাঁসি অথবা নির্দোষ প্রমাণ হলে খালাস দেয়া হোক।
 
দেশ ষড়যন্ত্রের মধ্য দিয়ে চলছে মন্তব্য করে তিনি বলেন, ওরা সুযোগ পেলেই সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়ায়। এসব অপশক্তির ভয়ে ভীত হলে চলবে না। এই অপশক্তির মূলোৎপাটন করেই সমস্যার সমাধান করতে হবে।
 
বিডিনিউজটোয়েন্টিফোর।