টসে হেরে ব্যাট করতে নেমে বিধ্বংসী সূচনা করেছে বাংলাদেশ। শুক্রবার আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাট করতে নেমে প্রথম চার ওভারেই ৫২ রান করেন তামিম ও সৌম্য জুটি।
শুক্রবার বৃষ্টির কারণে ১২ ওভারে নেমে আসা ম্যাচে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান আইরিশ অধিনায়ক পোটারফিল্ড।
বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে খেলা শুরু হয়নি। এজন্য ২০ ওভারের খেলা নেমে আসে ১২ ওভারের। বাংলাদেশ দলে দুটি পরিবর্তন হয়েছে। নাসিরের জায়গায় মিথুন, সানির জায়গায় আবু হায়দার রনি।
এখন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ ওভার ৪ বলে এক উইকেটে হারিয়ে ৬১।