নওগাঁর ধামইরহাট উপেজলায় ট্রাক চাপায় ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্র নিহত হয়েছে। ঘটনার পর পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এ সময় দুই পুলিশ সদস্য আহত হয়েছে। তৎক্ষণাৎ পুলিশ সদস্যের পরিচয় পাওয়া যায়নি।
শনিবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার চকমৈরাম মডেল হাই স্কুলের পাশে প্রধান সড়কে এ ঘটনা ঘটে। নিহত স্বাধীন উপজেলার ফার্সিপাড়া গ্রামের টুকু রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাধীন সকালে স্কুল থেকে প্রাইভেট পড়ে বাড়ি ফেরছিল। এ সময় স্কুলের পাশে প্রধান সড়কে একটি দ্রুতগতির ট্রাক পিছন থেকে স্বাধীনকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। এতে স্কুলের শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে রাস্তা অবরোধ করে দুটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে যায়। এ সময় তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে দুই পুলিশ সদস্য আহত হয়।
ধামইরহাট উপজেলার নির্বাহী কর্মকর্তা হোসেন আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ জানায়, ফায়ার সাভির্সের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আহত পুলিশ সদস্যদের উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান তথ্যের সতত্য নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।