ফিলিপাইনে ৫.৬ মাত্রার ভূমিকম্প

ফিলিপাইনে ৫.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এতে প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
 
শনিবার স্থানীয় সময় দুপুর ১২টার সময় (বাংলাদেশ সময় সকাল ১০টায়) ভূমিকম্পটি আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ফিলিপাইনের লাওয়াগ শহর থেকে ৩৩ কিলোমিটার পশ্চিমে ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। তবে এতে কোনো সুনামি সতর্কতা প্রদান করা হয়নি।