ফেনসিডিলসহ প্রধান প্রধান কফ সিরাপ নিষিদ্ধ ভারতে

 
ফেনসিডিলসহ প্রধান প্রধান কফ সিরাপ নিষিদ্ধ করেছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়। এরই মধ্যে মন্ত্রণালয়ে এই নিষেধাজ্ঞা অনুমোদন দেয়া হয়েছে। শুক্রবার থেকে এটি কার্যকরও শুরু হয়েছে।
 
শনিবার দ্য টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, সরকার এসব ওষুধ উত্পাদন ও বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। কারণ চিকিত্সকের পরামর্শ ছাড়া লোকজন নির্বিচারে এসব সেবন করে থাকে। এমনকি কোন কোন ক্ষেত্রে অপব্যবহারের কারণে এসব ওষুধ জনগণের জন্যে অনিরাপদ বলে বিবেচিত হচ্ছে। 
 
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বাজারে এখনও বাজাওে ব্যাপকভাবে চালু প্রায় সাড়ে তিনশ ফিক্সড ডোজ কম্বিনেশন (এফডিসি) ওষুধ নিষিদ্ধ করেছে। এসবের মধ্যে রয়েছে কোডেনভিত্তিক এফডিসি যা জনপ্রিয় কফ সিরাপ ফেনসিডিল ও কোরেক্সে ব্যবহৃতহয়।
 
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ভারতে অননুমোদিত এফডিসি ওষুধ বিক্রি হয়ে থাকে। এসব ওষুধে ঘুম ঘুম ভাবসহ নানা ধরণের মানসিক সমস্যা দেখা দেয়।