গাজায় বিমান হামলায় ফিলিস্তিনি শিশু নিহত

 
ফিলিস্তিনের গাজায় ইসরাইলের বিমান হামলায় এক শিশু নিহত হয়েছে। এই ঘটনায় শিশুটির বোন আহত হয়েছে। হামাসের ঘাঁটি লক্ষ্য করে চালানো বিমান হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। শিশুটি তার পরিবারের সঙ্গে ওই ঘাঁটির কাছেই বাস করত।
 
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা বলেন, হামাসের সামরিক শাখা এজেদিন আল-কাশেম ব্রিগেডের ঘাঁটিতে বিমান হামলায় ইয়াসিন আবু খুশা (১০) নিহত হয়েছে। ঘাঁটিটি গাজার বিত লাহিয়ার উত্তরে অবস্থিত।
 
ইসরাইলী সামরিক বাহিনীর দাবি, তাদের ভূখণ্ডে রকেট হামলার জবাবে এই অভিযান চালানো হয়েছে। তবে রকেট হামলায় হতাহতের কোন ঘটনা ঘটেনি। সূত্র: বিবিসি