যশোর জেলার আট উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নাশকতাসহ বিভিন্ন মামলায় ৬৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
জেলা পুলিশ অফিস সূত্রে জানা যায়, শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন মামলা রয়েছে।
যশোর জেলা পুলিশের কন্ট্রোল রুমে দায়িত্বরত আনিসুজ্জামান জানান, গ্রেফতারকৃতদের নামে নাশকতাসহ বিভিন্ন মামলা রয়েছে। আটককৃতদের শনিবার যশোর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।