রাঙ্গামাটি জেলা শহরের বনরূপা ফরেস্ট কলোনীতে আগুন লেগে ৫ টি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। ভোর ৫টায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে মিল্টন চাকমার বাড়ীতে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস এবং স্থানীয়দের সহযোগিতায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে একটি মোটর সাইকেলসহ ঘরের দামী আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে গেছে।
অগ্নিকান্ডে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন।
ক্ষতিগ্রস্তরা জানান, ভোর ৫টার দিকে হঠাৎ আগুনের ফুলকি দেখতে পেয়ে পবিরারের লোকজনদেরকে নিয়ে কোন রকমে ঘর থেকে বের হয়ে তারা প্রাণ রক্ষা করেন।
তারা জানান, আগুনের ভয়াবহতা বেড়ে যাওয়ায় ঘরগুলো থেকে কোন মালামাল রক্ষা করা যায়নি। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছানোর কারণে ফরেস্ট কলোনীর বিশাল আবাসিক এলাকা আগুনের ক্ষতি থেকে রক্ষা পেয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন।