লক্ষ্মীপুরের কমলনগরে শনিবার জমি সংক্রান্ত বিরোধে আলমাস উদ্দিন লিমন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
জানা গেছে, উপজেলার চর কাদিরা ইউনিয়নে ৭নং ওয়ার্ডের আলমাস উদ্দিন লিমনদের সঙ্গে পাশ্ববর্তী আবুতাহেরের জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ ছিল। শনিবার বিকেলে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের রূপ নেয়। সংঘর্ষেই প্রতিপক্ষের হামলায় লিমনআহত হন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। আলমাস উদ্দিন লিমন চর কাদিরা ইউনিয়ন চেয়ারম্যান আশরাফ উদ্দিন রাজন রাজুর বড় ভাই।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহমদ বিষয়টি নিশ্চিত করেন।