ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী হৈমন্তী শুক্লা ঘুরে গেলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত রবীন্দ্র কুঠিবাড়ি ও বাউল সম্রাট ফকির লালন শাহ্ এর মাজার।
শনিবার সকালে তিনি প্রথমে যান রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়িতে। সেখানে বেশ কিছু সময় অতিবাহিত করেন এবং কবিগুরু এর স্মৃতিচিহ্ন ঘুরে দেখেন। এসময় ঐতিহাসিক বকুলতলায় বসে স্থানীয় শিল্পীদের পরিবেশিত রবীন্দ্র সংগীত উপভোগ করেন তিনি ।
পরে বেলা ১২টার দিকে তিনি ছেঁউড়িয়ায় বাউল সম্রাট ফকির লালন শাহ্ এর মাজার পরিদর্শনে যান। এবং স্থানীয় বাউল শিল্পীদের পরিবেশিত বাউল গান উপভোগ করেন।
এদিকে ভক্তদের অনুরোধে 'ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁইওনা' গানটি পরিবেশন করেন জনপ্রিয় এই শিল্পী।