তিন হাজার পিস এয়ারগানের গুলিসহ আটক ১

 
ভারত থেকে পাচার হয়ে আসা তিন হাজার ৩০০ পিস এয়ারগানের গুলিসহ আজিদুল ইসলাম (২২) নামে এক আটক করেছে বিজিবি। শনিবার রাতে সীমান্তবর্তী বেনাপোল-গাড়িপাড়া সড়ক থেকে তাকে আটক করা হয়।
 
আজিদুল ইসলাম বেনাপোলের বড়আঁঁচড়া গ্রামের কালুর ছেলে।
 
বিজিবি জানায়, রাতে অভিযান চালিয়ে সীমান্তবর্তী গাতিপাড়া গ্রামের পাকা সড়কে আজিদুলকে ধাওয়া করে আটক করা হয়। পরে তার কাছে থাকা একটি প্যাকেট থেকে তিন হাজার ৩০০ পিস ইয়ারগানের গুলি পাওয়া যায়।
 
বেনাপোল ক্যাম্পের সুবেদার গিয়াস উদ্দিন জানান, আটক ঐ যুবককে গুলিসহ পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।  এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।