বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।
রবিবার জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
লন্ডন অবস্থানকালে শিরীন শারমিন সিপিএ সদর দফতর আয়োজিত ‘কমনওয়েলথ দিবস-২০১৬’ এর বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। একই সময় তিনি সেখানে সিপিএ-এর কানাডীয় প্রতিনিধিদলের সাথেও বৈঠক করবেন।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আগামী ১৭ মার্চ লন্ডন থেকে জাম্বিয়ার রাজধানী লুসাকার উদ্দেশ্যে যাত্রা করবেন এবং লুসাকায় ১৯ থেকে ২৩ মার্চ অনুষ্ঠিতব্য ইন্টারন্যাশনাল পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৩৪ তম সম্মেলনে যোগদান করবেন।
স্পিকার আগামী ২২ মার্চ ঢাকা ফিরবেন বলে আশা করা হচ্ছে।-বাসস।