নাটোরের গুরুদাসপুরে অষ্টম জাতীয় বেতনস্কেল বাস্তবায়নের দাবিতে সমাবেশ করেছে শিক্ষকরা। শিক্ষক-কর্মচারি ঐক্যফ্রন্টের উদ্যোগে রবিবার দুপুর ১২টার দিকে উপজেলা চত্ত্বরে ঐ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, অষ্টম জাতীয় বেতনস্কেল প্রদানের নির্ধারিত তারিখ ঘোষণা, ননএমপিও শিক্ষক-কর্মচারীদের এমপিও ভুক্তকরণ, পূর্ণাঙ্গ উত্সবভাতা, চিকিত্সা, বাড়িভাড়া এবং নতুন স্কেলে ইনক্রিমেন্ট প্রদানসহ বিভিন্ন দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। ৩১ মার্চের মধ্যে দাবি না মানা হলে শিক্ষকরা এইচএসসি পরীক্ষা বর্জনসহ আগামীতে কঠোর আন্দোলনে যাবেন।
সমাবেশের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী বরবাবর শিক্ষকদের দাবি সংবলিত একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রদান করেন শিক্ষক নেতারা।
এর আগে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারিরা স্থানীয় পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেত হয়। মিছিলসহ তারা নির্বাহী কর্মকর্তার দফতরের সামনে সমাবেত হন। আনুষ্ঠানিকতা শেষে শিক্ষকদের দাবি সংবলিত ওই স্মারকলিপি নির্বাহী কর্মকর্তাকে প্রদান করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষক- প্রভাষক তুহিন আব্বাসীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় শিক্ষক-কর্মচারী ফ্রন্টের উপজেলা শাখার সভাপতি আজিজুল হক এতে সভাপতিত্ব করেন।