ইরাকে রাসায়নিক হামলায় আক্রান্ত ৬০০!

ইরাকের কির্কুক শহরে রাসায়ানিক হামলায় তিন বছরের শিশু নিহত হয়েছে, আহত হয়েছে প্রায় ৬০০ মানুষ। স্থানীয় কর্মকর্তাদের বরাতে এ কথা জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
 
এর আগেও হামলা চালানোর চেষ্টা করে আইএস জঙ্গিরা। তবে হামলা চালানোর আগেই তাদের গুলি করে থামায় নিরাপত্তা কর্মীরা। কিন্তু রাসায়নিক হামলায় সফল হওয়াতে শহরে গ্যাস আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শহর ছাড়ছে হাজার হাজার মানুষ।
 
ইরাকের নিরাপত্তা কর্মকর্তারা জানান, তাজা নামের এই ছোট শহরটিতে তিনদিন আগেও রাসায়নিক রকেট হামলা হয়েছে। আদেল হোসেন নামে এক কর্মকর্তা বলেন, ‘সবাই বিশেষ করে নারী ও শিশুরা খুবই আতঙ্কিত। তারা কেন্দ্রীয় সরকারের কাছে সাহায্য প্রার্থনা করছে।’
 
রাসায়নিকভাবে আক্রান্তদের কারও চামড়া পুড়ে যাচ্ছে, কেউ শ্বাসকষ্টে ভুগছেন বলে জানান তাজা হাসপাতালের নার্স হেলমি হামদি।
 
মার্কিন নেতৃত্বাধীন জোট বলছে, রাসায়নিক হামলায় ক্লোরিন ও সালফার মাস্টার্ড ব্যবহার করা হয়েছে। এটা খুবই বিপদজ্জনক। ডেইলি মেইল