গীতিকার মাসুদ করিম স্মরণে সম্মাননা প্রদান

 
'মাসুদ করিম মেমোরিয়াল ফাউন্ডেশন'র উদ্যোগে আজ রবিবার বিকেল ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে দেশের বিশিষ্ট গীতিকার প্রয়াত মাসুদ করিম স্মরণে আলোচনা সভা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী তারানা হালিম এবং মাসুদ করিম এর স্ত্রী এবং মাসুদ করিম মেমোরিয়াল ফাউন্ডেশন এর সভাপতি দিলারা আলো এর এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোবারক হোসেন খান।
 
অনুষ্ঠানে দেশের বিশিষ্ট, গীতিকার, সুরকার ও শিল্পীবৃন্দ উপস্থিত ছিলেন। এবারে মাসুদ করিম সম্মাননা পেলেন ২৫জন গুণী শিল্পী। যথাক্রমে-শিল্পী ফেরদৌসী রহমান, সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, ফৌজিয়া খান, ফরিদা পারভীন, শাহীন সামাদ, আবিদা সুলতানা, রুমানা ইসলাম শ্রাবনী, ডলি ইকবাল, সৈয়দ আব্দুল হাদী, আব্দুল জব্বার, খুরশিদ আলম, শ্রীকান্ত আচার্য্য, কুমার বিশ্বজিৎ, সুবীর নন্দী, তিমীর নন্দী, শুভ্র দেব, কাদেরী কিবরীয়া, মাকসুদ, এম এ শোয়েব, আলম খান, শেখ সাদী খান, গাজী মাজহার, শাফাৎ খৈয়াম এবং কাজী আনোয়ার হোসেন।
 
সম্মাননা প্রদান শেষে দেশের বিশিষ্ট শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে রীনাত ফৌজিয়ার পরিবেশনায় সেতার বাদন এবং সংগীত পরিবেশন করেন মাসুদ করিমের কন্যা সিনথিয়া ও কন্ঠ শিল্পী সূচিত্রা সুত্রধর, রুখসানা আক্তার রূপসা, শুভ্রদেব, এম এ মোমেন, শাহীন, জাহাঙ্গীর সাঈদ এবং শিশুশিল্পী সিনথি।