ধর্মশালায় বৃষ্টির কারণে নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ডের ম্যাচ নেমে আসলো ৬ ওভারে। টি-টোয়েন্টি ইতিহাসে যা প্রথম। রবিবার ৬ ওভারের ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় আইরিশ অধিনায়ক পোটারফিল্ড।
ব্যাট করতে নেমে শুরুতেই হোচট খায় ডাচরা। দলীয় ১০ রানেই তারা হারায় ওপেনার কুপারকে। ব্যক্তিগত খাতে কোনো রান যোগ না করেই ডকরেলের বলে বিদায় নিতে হয় তাকে। একই ওভারে আবারও ডাচরা হারায় নির্ভরযোগ্য ব্যাটসম্যান ভান ডার মারউইকে। এবার মুরতাগের হাতে ক্যাচ আউট হওয়ার আগে ২ রান করেন তিনি।
এখন পর্যন্ত ডাচদের ১.৫ ওভারে সংগ্রহ দুই উইকেট হারিয়ে ১২ রান।