ধর্মশালায় বৃষ্টির কারণে ৬ ওভারে নেমে আসা ম্যাচে আয়ারল্যান্ডকে ১২ রানে হারিয়েছে নেদারল্যান্ডস। এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে ৬০ রানের টার্গেট দেয় তারা।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই বোলারদের উপর চড়াও হয় আইরিশ ব্যাটসম্যানরা। তবে নেদারল্যান্ডসের দুর্দান্ত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। স্টার্লিং এর ৭ বলে ১৫ রান ছাড়া আর কেউ দুই অঙ্কে পৌছাতে পারেনি।
এর আগে টি-টোয়েন্টি ইতিহাসে প্রথমবারের মতো ৬ ওভারের রবিবার ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় আইরিশ অধিনায়ক পোটারফিল্ড। কিন্তু তাদের সিদ্ধান্ত ভুল প্রমাণ করে ওভারপ্রতি ৯.৮৩ রান গড়ে ৫৯ রান সংগ্রহ করে ডাচরা।
তবে ব্যাট করতে নেমে শুরুতেই হোচট খায় ডাচরা। দলীয় ১০ রানেই তারা হারায় ওপেনার কুপারকে। ব্যক্তিগত খাতে কোনো রান যোগ না করেই ডকরেলের বলে বিদায় নিতে হয় তাকে। একই ওভারে আবারও ডাচরা হারায় নির্ভরযোগ্য ব্যাটসম্যান ভান ডার মারউইকে। এবার মুরতাগের হাতে ক্যাচ আউট হওয়ার আগে ২ রান করেন তিনি।
কিন্তু এরপরই চলতে থাকে মাইবার্গের ব্যাটিং তাণ্ডব। পাঁচ বাউন্ডারিতে ১৮ বলে ২৭ রানের ইনিংস খেলেন তিনি।