ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে আগামী ৩১ মার্চ কুমিল্লার বরুড়া ও সদর দক্ষিণ উপজেলার ১৫ ইউনিয়নের নির্বাচন হবে। রবিবার এ ১৫ ইউনিয়নে চেয়ারম্যান পদে ১১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন বলে সংশ্লিষ্ট ইউনিয়ন রিটার্নিং কর্মকর্তা সূত্রে জানা গেছে।
জানা যায়, জেলার বরুড়া উপজেলার ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ৯, বিএনপি ৯, জাতীয় পার্টি (এ) ৯, ইসলামী আন্দোলন ৩, জাকের পার্টি ৩ ও স্বতন্ত্র ১৯ জনসহ মোট ৫২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তার মধ্যে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। সাধারণ সদস্য পদে ২৯১ জন মনোনয়নপত্র দাখিল করেন। তার মধ্যে ১৬জন প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন।
এদিকে জেলার সদর দক্ষিণ উপজেলায় চেয়ারম্যান পদে ২৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তার মধ্যে ৫ জন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন বলে সংশ্লিষ্ট ইউনিয়ন রিটার্নিং কর্মকর্তা সূত্রে জানা গেছে।