কুষ্টিয়া-মেহেরপুর সড়কে গণ-ডাকাতির কবলে লাশবাহী গাড়ি

কুষ্টিয়া-মেহেরপুর সড়ক। রাত হলেই সড়কটি পরিণত হয় ডাকাতদের অভয়ারণ্যে। মাঝেমধ্যে এ সড়ক  দিয়ে চলাচলকারী পরিবহনে ব্যারিকেড দিয়ে দীর্ঘ সময়ব্যাপি ডাকাতির ঘটনা ঘটলেও প্রতিকারে আইন শৃংখ¦লা বাহিনীর তৎপরতা নেই। এবার সড়কটিতে লাশবাহী গাড়িও ডাকাতির হাত থেকে নিস্তার পেল না।
শনিবার দিবাগত গভীর রাতে উল্লেখিত সড়কের মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের নিমতলা মাঠের মধ্যে মেহেরপুর গামী একটি লাশবাহী মাইক্রোবাস, শ্যামলী পরিবহন, ট্রাকসহ অনেকগুলো গাড়ির গতিরোধ করে একটি সংঘবদ্ধ ডাকাতদল গণ ডাকাতি করেছে।
এ সময় একটি ট্রাক আমলা ইউনিয়নের কচুবাড়ীয়া বাজারে এসে সংবাদ দিলে স্থানীয় জনতা সংবদ্ধ হয়ে ধাওয়া করলে ডাকাতদল পালিয়ে যায়।
লাশবাহী মাইক্রোবাসের ড্রাইভার বলেন, প্রায় এক ঘন্টাব্যাপী তাদের থামিয়ে রেখে অনেকগুলো গাড়িতে ডাকাতদল মোবাইল সেট, মানিব্যাগসহ প্রায় ৩ লক্ষাধিক টাকার বিভিন্ন মালামাল অস্ত্রের মুখে জিম্মি করে ছিনিয়ে নিয়েছে।
আমলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ টিপু সুলতান ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।