কেসিসি ভবনের আগুন নিয়ন্ত্রণে

খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) ভবনের পঞ্চম তলার আগুন নিয়ন্ত্রণে এসেছে। 
প্রত্যক্ষদর্শী ও ফায়ার ব্রিগেড সূত্র জানায়, সকাল পৌনে নয়টার দিকে সিটি কর্পোরেশনের পঞ্চম তলায় আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে খুলনা ফায়ার ব্রিগেডের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান।
 
খুলনা ফায়ার স্টেশনের কর্মী মাহফুজুল হক জানান, ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। মোট ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।
 
তবে কীভাবে আগুণের সূত্রপাত হয়েছে তা জানাতে পারেননি।