নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নিট কম্পোজিটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত রাতে জালকুড়ি উত্তরপাড়ায় ভিবজিঅর নিট কম্পোজিট গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বৈদ্যুতিক শর্ট সাকির্ট থেকে আগুনের সূত্রপাত্র হয় বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জ ও হাজীগঞ্জের ৪টি ইউনিট এসে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত সাড়ে ৩ টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে সূতা, কাপড় ও মেশিনারিজসহ প্রায় ৯ কোটি টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে বলে নিট কম্পোজিটের চেয়ারম্যান মোহাম্মদ শাজাহান দাবি করেন।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক বেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।