ভক্তের শখ পূরণ করলেন আনুশকা-রণবীর

 
বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার অনেক বড় ভক্ত আশরিতা। আনুশকার সঙ্গে দেখা করাই ছিল তার একমাত্র স্বপ্ন। তার এই স্বপ্নকে বাস্তবায়ন করলেন এই বলিউড অভিনেত্রী। তার সঙ্গে ছিলেন রণবীর সিং।
 
পিঙ্কভিলার প্রতিবেদনে বলা হয়েছে, বলিউডের এই দুই তারকার সঙ্গে দেখা হয়ে আশরিতা ও তার পরিবার সপ্ত আসমানে ভাসছেন। ইয়াশ রাজ ফিল্মস সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব ছবি প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে, দুই তারকা তার ভক্তের সাথে দারুণ সময় পার করছেন।
 
আনুশকা ও রণবীর এখন তাদের নিজেদের কাজ নিয়ে ব্যস্ত আছেন। রণবীরকে ‘বেফিকার’ ও আনুশকাকে ‘সুলতান’ ছবিতে দেখা যাবে। খবর: ডিএনএ।