কুমিল্লার হোমনা উপজেলার মণিপুর গ্রাম থেকে রত্না (৩২) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই গ্রামের মো. বকুল মিয়ার স্ত্রী।
রবিবার মধ্যরাতে নিহতের বাড়ির পুকুর পাড়ের একটি তেতুল গাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহতের শাশুড়ি বলেন, ‘রাতের খাবার শেষে রত্নার পাঁচ মাস বয়সী কন্যাকে আমার কাছে রেখে বাথ রুমের কথা বলে ঘরের বাইরে যায়। এরপর এক ঘণ্টা পার হলেও ফিরে না আসায় তাকে চারপাশে খোঁজাখুঁজি করতে থাকি। পরে রাত ১১ টার দিকে বাড়ির পাশের পুকুর পাড়ে গলায় ওড়না জড়ানো তার ঝুলন্ত লাশ দেখতে পাই।’
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মো. আনোয়ারুল হক জানান, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।