হত্যা মামলা ধামাচাপা দিতে ঘুষ গ্রহণের অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির সিনিয়ার ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব নুরুদ্দিন অপুকে জামিন দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সোমবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগ তাকে জামিন দেয়।
এর আগে হাইকোর্ট ২০১৪ সালের ১৩ নভেম্বর হাইকোর্ট নুরুদ্দিন অপুর জামিন আবেদন খারিজ করে দিয়েছিল হাইকোর্ট। রায়ের বিরুদ্ধে তিনি আপিল করেন। আজ আপিলের পক্ষে খন্দকার মাহবুব হোসেন ও রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জোনারেল মাহবুবে আলম শুনানি করেন। শুনানি শেষে আপিল বিভাগ হাইকোর্টের আদেশ বাতিল করে তাকে জামিন দেয়।
বসুন্ধরা গ্রুপের কর্মকর্তা সাব্বির হত্যাকাণ্ড ধামাচাপা দিতে ঘুষ ্রগহণের অভিযোগে দুর্নীতি দমন কমিশন ২০০৭ সালে তারেক রহমান ও নুরুদ্দিন অপুসহ আটজনের বিরুদ্ধে মামলা দায়ের করে।