ঝিনাইদহে ট্রাক-ভ্যান সংঘর্ষে নিহত ২

ঝিনাইদহ সদর উপজেলার হাট গোপালপুর - কুশোবাড়িয়া সড়কের ছাগলবান্ধা মোড়ে ট্রাকের সঙ্গে ইঞ্জিন চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন।
 
সোমবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।নিহতরা হলেন- ধঞ্জয়পুর গ্রামের আব্দুর রশিদের  স্ত্রী শাহেরা খাতুন হীরা ( ৫০ ) এবং ফুরসন্দি গ্রামের শিরাজ উদ্দিনের ছেলে রবিউল ইসলাম লাঠু (৪০)। আহতদের উদ্ধার করে ঝিনাইদহের বিভিন্ন  ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
 
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার শেখ আজবাহার আলী জানান, দুপুর ২টার দিকে কুশোবাড়িয়ার দিক থেকে একটি কাঠ বোঝায় ট্রাক হাট গোপালপুরের দিকে আসছিল। ছাগলবান্ধা মোড়ে পৌঁছালে বিপরীত থেকে আসা ব্যাটারি চালিত ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।  এতে ২ জন ভ্যান যাত্রী ঘটনাস্থলে নিহত হন। আহত হন ৩ জন।  আহতদের উদ্ধার করে  স্থানীয় ক্লিনিকে  ভর্তি করা  হয়।
 
দুর্ঘটনার পর ট্রাকটির চালক পালিয়ে যায়। পুলিশ ট্রাকটি আটক করেছে।