সামনে আরো সেঞ্চুরি হবে : তামিম

রবিবার প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করেছেন তামিম ইকবাল। ওমানের বিপক্ষে ১০৩ রানে অপরাজিত থাকেন তামিম। তবে তামিম জানান, সামনে বাংলাদেশের ক্রিকেটাররা আরও অনেক সেঞ্চুরি করবে। ম্যাচ শেষে তামিম বলেন, ‘প্রথম বাংলাদেশি হিসেবে সেঞ্চুরি করতে পেরে আমি গর্ববোধ করছি। আশা করি সামনে আরও অনেক সেঞ্চুরি হবে।  যেভাবে সাব্বির ও সৌম্যরা খেলছে তাতে দ্রুত সেঞ্চুরি চলে আসবে। সাকিব ও মুশফিক তো আছেই।’
 
তবে শুরু থেকে সেঞ্চুরির চিন্তা তার ছিল না বলেও জানান এই হার্ড হিটার ব্যাটসম্যান। তামিম বলেন, ‘যখন ৬ মেরে ৯৪ রানে গেলাম, তখন আমার কাছে মনে হয়েছে সেঞ্চুরি করার একটা সুযোগ আছে। তার আগ পর্যন্ত ওই রকম কিছু আমার মাথায় ছিল না।’
 
কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে সবার আগে টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করার ওয়াদা রাখতে পেরে তামিম খুশি। তিনি বলেন, ‘কোচ জিজ্ঞেস করেছিল কে  সবার আগে টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করতে পারবে? তখন আমি বলেছিলাম আমি আগে সেঞ্চুরি করবো। সৌভাগ্যবশত আজকে হয়ে গেছে। বেশ ভালোই লাগছে।’