পাকিস্তানে প্রবল বর্ষণে সৃষ্ট ফ্লাশ ফ্লাড বা আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও উত্তর-পশ্চিমাঞ্চলে ভারি বৃষ্টিতে বাড়িঘর ধসে পড়ে এই হতাহতের ঘটনা ঘটেছে।
দেশটির কর্মকর্তারা বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তান, উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখাওয়া প্রদেশ এবং পার্শ্ববর্তী উপজাতীয় এলাকাগুলোতে বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গত বৃহস্পতিবার থেকে পাকিস্তানের বিভিন্ন এলাকায় ব্যাপক বর্ষণ চলছে।
এর মধ্যে বেলুচিস্তানে ১৮ জন উপজাতীয় এলাকায় ১৫ জন পাঞ্জাবে ১০ ও খাইবার পাখতুনওয়া ছয় জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। সূত্র: হিন্দুস্তান টাইমস