সিরাজদিখানে ভোট যুদ্ধে দুই জা

মুন্সীগঞ্জের সিরাজদিখানের মালখানগর ইউপিতে চেয়ারম্যান পদে দুই ‘জা’ ভোট যুদ্ধে নেমেছেন।
 
এ ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত সানজিদা আক্তার জোসনা নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ছোট জা নাজমা আক্তার অটোরিকশা প্রতীক নিয়ে নির্বাচন করছেন।
 
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, আওয়ামী লীগের সানজিদা আক্তার জোসনার বিরুদ্ধে পারিবারিক বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচন করছেন নাজমা আক্তার। সানজিদা আক্তার জোসনা ২ বারের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ১৯৯৪ সাল থেকে অদ্যাবধি উপজেলা আওয়ামী লীগের সভাপতি, মালখানগর ইউনিয়ন পরিষদের পাঁচ বারের নির্বাচিত চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদের সহধর্মিনী। অপরদিকে নাজমা আক্তার মহিউদ্দিন আহমেদের ছোট ভাই সালাউদ্দিন আহমেদের সহধর্মিনী।
 
পারিবারিক মতবিরোধ ও নীতিগত অনেক কারণে মহিউদ্দিন আহমেদ ও সালাউদ্দিন আহমেদের দ্বন্দ্ব প্রকাশ্যে এভাবে রূপ নেয়।