ইরাকে আইএসের পৃথক হামলায় নিহত ৪৭

ইরাকের রামাদিতে ইসলামিক স্টেটের (আইএস) হামলায় অন্তত ৪৭ জন সৈন্য নিহত হয়েছে। আইএসবিরোধী লড়াইয়ে শহরটিকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বিবেচনা করা হয়।
 
রবিবার মধ্যরাতে জানকুরাহ নামক শহরের কাছে ‘কুটাইনিয়াহ’ ও ‘জুয়াইয়াহ’ গ্রামে অবস্থিত ৩য় র‍্যাপিড ডেপলয়মেন্ট ফোর্সের সদর দফতর এবং অন্যান্য সামরিক ব্যারাকে হামলার ঘটনা ঘটে। সেখানে ২২ জন সৈন্য নিহত হয়েছেন।
 
অপরদিকে সোমবার বিকালে রামাদি থেকে ৩০ কিলোমিটার উত্তর-পশ্চিমে দুইটি পৃথক আত্মঘাতী গাড়ি বোমা হামলায় ২২ জন সেনা সদস্য নিহত ও ১৬ জন আহত হয়েছে। 
 
২০১৫ সালের মে মাসে ইরাকি সৈন্যরা আইএসের হাতে শহরটি হারায়। গত ডিসেম্বর মাসে সরকারি বাহিনী শহরটি পুনরুদ্ধার করে। সূত্র: আলজাজিরা