বলিভিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে ৭ জনের মৃত্যু

বলিভিয়ার উত্তর-পূর্বাঞ্চলের প্রত্যন্ত  সান্তা আনা দেল ইয়াকুমার একটি বাজারে ছোট একটি বিমান বিধ্বস্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে।
 
স্থানীয় পুলিশ জানিয়েছে, এই দুর্ঘটনায় আরো ১৫ জন আহত হয়েছেন। বলিভিয়ার বিমান চলাচল পরিচালনা কর্তৃপক্ষ জানিয়েছে, কালো ও কমলা রঙের সেসনা ২০৬ বিমানটি বাজারে বিধ্বস্ত হলে পাইলটসহ আরোহী চারজন এবং মাটিতে থাকা তিনজন মারা যান। হতাহতদের সবাই ওই অঞ্চলের স্থানীয় বাসিন্দা। সূত্র: রয়টার্স