ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় আব্দুর রাজ্জাক (৪৫) নামে এক হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রাজ্জাব খোড়াশুনি গ্রামের হাশেম আলীর ছেলে।
পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে ১০টার দিকে রাজ্জাক কালীগঞ্জ শহরের নিমতলা বাসস্ট্যান্ডে রাস্তার উপর রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন। স্থানীয়রা কালীগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অতিরিক্ত পুলিশ সুপার শেখ আজবাহার আলী বলেন, তার দেহে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চিহ্ন রয়েছে। তাই এটি হত্যাকাণ্ড বলে নিশ্চিত হওয়া গেছে।