‘ঢাকাকে পরিচ্ছন্ন করতে সহযোগিতা করবে পররাষ্ট্র মন্ত্রণালয়’

 
ঢাকা শহরকে পরিচ্ছন্ন ও আরো মনোগ্রাহী করে তুলতে দুই সিটি করপোরেশনকে সহযোগিতা করবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
 
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশেনের আয়োজনে পররাষ্ট্র মন্ত্রণালয় চত্ত্বরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়। সেখানে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী এই কথা জানান। 
 
এএইচ মাহমুদ আলী বলেন, সময়ের সঙ্গে সঙ্গে ঢাকা শহরের যে পরিবর্তন ও সৌন্দর্য বর্ধন হয়েছে, তা দেখে ভাল লাগে। তবে ঢাকাকে আরো মনোগ্রাহী করে তুলতে হবে। আর এটি সবল নাগরিকের দায়িত্ব।
 
তিনি বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়টি কাজে বাস্তবায়ন করা অত্যন্ত কঠিন। এ কাজে আন্তরিকতা ও সচেতনতা গুরুত্বপূর্ণ। কাজটি প্রত্যেক নাগরিককে নিজের ঘর কিংবা কর্মস্থল থেকে শুরু করতে হবে।