দৌলতপুরে চুরি যাওয়া টাকা-স্বর্ণালংকার উদ্ধার

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা বাজারের এন জামান ফ্যাক্টরি থেকে চুরি যাওয়া টাকা ও স্বর্ণালংকার উদ্ধার করেছে পুলিশ। এর আগে মঙ্গলবার সকালে ঢাকার সাভার এলাকা থেকে চুরির সঙ্গে জড়িত ইমারুলকে পুলিশ গ্রেফতার করেছে।
 
পুলিশ জানায়, সোমবার রাতে আল্লারদর্গা বাজারের এন জামান ফ্যাক্টরির স্টোর রুম থেকে ৩০ ভরি স্বর্নালংকার ও নগদ ছয় লক্ষ ৭০ হাজার টাকা চুরি হয়। এ ঘটনায় ফ্যাক্টরি কর্তৃপক্ষ পরদিন থানায় মামলা করে। মঙ্গলবার সকালে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার সাভার এলাকার একটি ভাড়াবাসা থেকে দৌলতপুর উপজেলার কল্যানপুর গ্রামের ইমারুলকে (২৬) আটক করে। এ সময় তার কাছে থাকা সাত ভরি স্বর্নালংকার ও নগদ দুই লক্ষ টাকা উদ্ধার করা হয়।
 
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুল ইসলাম শাহিন জানান, অবশিষ্ট টাকা ও স্বর্নালংকার তার অপর দুই সহযোগীর কাছে আছে বলে ইমারুল পুলিশের কাছে স্বীকার করেছে। তাদের গ্রেফতারে চেষ্টা চলছে।