টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশের মেয়েরা

ওয়ার্ল্ড উইমেন্স টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার দুপুরে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক জাহানারা।
 
টসে জিতে জাহানারা বলেন,  এটা সম্পূর্ণ নতুন পরিবেশ। বিশ্বকাপের প্রথম ম্যাচ। আমার দলের মূল শক্তি বোলিং। অন্যদিকে ভারতের শক্তি ব্যাটিং।
 
অন্যদিকে ভারতের অধিনায়ক মিতালি রাজ বলেন, টস জিতলে তারা ব্যাটিংই নিতেন। বাংলাদেশ ভালো দল উল্লেখ করে তিনি বলেন, ভালো শুরু করতে চায় ভারত।