নিজামীর আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

 
একাত্তরের মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে আপিল বিভাগ। মঙ্গলবার বিকালে প্রধান বিচারপতি এস কে সিনহাসহ চার বিচারপতি স্বাক্ষরের পর রায় প্রকাশ করা হয়। 
 
পূর্ণাঙ্গ রায় প্রকাশ পাওয়ার পর মতিউর রহমান নিজামীকে ১৫ দিনের মধ্যে রিভিউ পিটিশন দাখিল করতে হবে। 
 
সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্টার (বিচার ও প্রশাসন) সাব্বির ফয়েজ ইত্তেফাককে জানান, রায়ে বিচারপতিরা স্বাক্ষর করেছেন। কিছুক্ষণের মধ্যে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। 
 
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে মতিউর রহমান নিজামীকে মৃত্যুদণ্ডের আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ঐ আদেশের বিরুদ্ধে আপিল করেন নিজামী। আপিলেও তার মৃত্যুদণ্ডের সাজা বহাল রাখা হয়।