আগামী ১৮ মার্চ শুক্রবার সাউথ এশিয়ান গেমসের সাঁতারে দুটি স্বর্ণপদক জয়ী মাহফুজা আক্তার শিলার বিয়ে হচ্ছে।
বর সাঁতারু শাহজাহান আলী রনি। বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করেন। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার রেহাইচর গ্রামের মৃত আফসার আলীর ছেলে।
পারিবারিক সূত্র জানায়, যশোর জেলার অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার পাঁচকবর এলাকায় বাপের বাড়িতে বিয়ে হবে। তার বাবা আলী আহম্মেদ গাজী ও মা করিমন নেছা।
মাহফুজা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সংবাদিকতার ওপর গ্রাজুয়েশন করেছেন। বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীতে অস্থায়ী ভিত্তিতে চাকরিরত আছেন। তিনি ভাই-বোনদের মধ্যে চতুর্থ।
তৃতীয় শ্রেণিতে পড়ার সময় উপজেলা ভিক্তিক সাঁতার প্রতিযোগিতায় অংশ নিয়ে জেলা পর্যায়ে প্রথম হয়। তারপর যশোরে আব্দুল মান্নান স্যারের সহযোগিতায় সাঁতারে প্রশিক্ষণ নেয়।
মাহফুজা সাঁতার প্রতিযোগিতায় স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জসহ ৫২টি পদক, ক্রেস্ট ও সনদপত্র পেয়েছেন ।