বাংলাদেশের মেয়েদের লক্ষ্য ১৬৪ রান

ওয়ার্ল্ড উইমেন্স টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ১৬৪ রানের লক্ষ্য দিয়েছে ভারত। মঙ্গলবার টসে হেরে ব্যাটিং করতে নেমে ওপেনার এম রাজের অপরাজিত ৪২ ও করের ৪০ রানের উপর ভর করে ১৬৩ রান করে ভারত। বাংলাদেশের হয়ে ফাহিমা খাতুন ও রুমানা আহমেদ দুটি করে উইকেট নেন।
 
ব্যাট করতে নেমে দারুণ শুরু করে ভারতের দুই ওপেনার রাজ ও ভানিতা। ব্যক্তিগত ৪৮ রানে ভানিতা বিদায় নিলেও নিজ কাজ চালিয়ে যান রাজ। শেষ পর্যন্ত ৪২ রানে অপরাজিত ছিলেন তিনি। এছাড়া কৃষ্ণমূর্তি ও কর করেন যথাক্রমে ৩৬ ও ৪০ রান। 
 
টসে জিতে জাহানারা বলেছিলেন,  এটা সম্পূর্ণ নতুন পরিবেশ। বিশ্বকাপের প্রথম ম্যাচ। আমার দলের মূল শক্তি বোলিং। অন্যদিকে ভারতের শক্তি ব্যাটিং। অন্যদিকে ভারতের অধিনায়ক মিতালি রাজ বলেন, টস জিতলে তারা ব্যাটিংই নিতেন। বাংলাদেশ ভালো দল উল্লেখ করে তিনি বলেন, ভালো শুরু করতে চায় ভারত।