ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ বলেছেন, সর্ব-বৃহত গণতান্ত্রিক দল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। গণমানুষের উন্নয়নের রাজনীতি করে আওয়ামী লীগ।
মঙ্গলবার সকালে বাগেরহাটের আমরাগাছিয়া বাজারে আওয়ামী লীগ আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, এলাকার উন্নয়নের জন্য আমরা রাজনিতি করি। আমরা এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চাই।
ধানসাগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহিম আকনের সভাপতিত্বে কর্মী সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন আকন, মোড়েলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল আলম মিলন, সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন খোকন, সাবেক ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম খোকন ও মইনুল ইসলাম টিপু প্রমুখ।
কর্মী সমাবেশে প্রধান অতিথির হাতে ফুলের তোড়া দিয়ে শতাধিক বিএনপির নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন।