'কমনওয়েলথভূক্ত দেশসমূহে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে'

কমনওয়েলথ প্রধান ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ বলেছেন, 'বিভিন্ন দেশে সংসদ সদস্যদেরকে সচেতন ও উদ্বুদ্ধ করার মাধ্যমে কমনওয়েলথ দেশসমূহে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে।' তিনি এ লক্ষ্যে কমনওয়েলথের আদর্শ ও উদ্দেশ্য সদস্য দেশসমূহে ছড়িয়ে দেয়ার আহবান জানান।
 
কমনওয়েলথ দিবস উপলক্ষে গতকাল সিপিএ সদর দপ্তর ওয়েস্টমিনিস্টার এ্যাবেতে আয়োজিত এক অনুষ্ঠানের অংশ হিসেবে সিপিএ চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে মতবিনিময়কালে ব্রিটেনের রানী এ কথা বলেন।
 
প্রতিবছরের ন্যায় এবারও সোমবারে ১৪ মার্চ লন্ডনে যথাযথ মর্যাদায় কমনওয়েলথ দিবস-২০১৬ উদযাপন করা হয়। একই সাথে সিপিএ এর বিভিন্ন অঞ্চল ও শাখাসমূহে দিবসটি উদযাপিত হয়েছে।