দিনাজপুরের বিরামপুর শহরে বালুবাহী ট্রলির চাপায় আজিজার রহমান (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে নয়টার দিকে এই ঘটনা ঘটে। নিহত আজিজার রহমান উপজেলার বিছকিনী গ্রামের বাসিন্দা।
জানা গেছে, সকালে আজিজার বাইসাইকেল যোগে বিরামপুর শহরে বাজার করতে আসেন। শহরের পল্লবী সিনেমার সামনে বালুবাহী একটি ট্রলি তাকে চাপা দিলেই ঘটনাস্থলেই তিনি নিহত হন। এসময় ট্রলি ফেলে চালক ও সহকারী পালিয়ে গেছে। পুলিশ লাশ উদ্ধার ও ট্রলিটি জব্দ করেছে।